সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
কিশোরগঞ্জে গোলটেবিল আলোচনা
কিশোরগঞ্জ প্রতিনিধি \ কিশোরগঞ্জ জেলা মানবাধিকার ফোরামের উদ্যোগে জেলার ২০১২ সালের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে শনিবার জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
ইসলামপুরে বাউলদের কমিটি গঠন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ বাউল সংগীতের উত্কর্ষ সাধনের লক্ষ্যে ইসলামপুর উপজেলায় বাউল সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। বাউল শিল্পীর সমন্বয়ে বৃহস্পতিবার উপস্থিত সদস্যদের নিয়ে বাউল গায়ক আক্কাছ আলী চিশ্তীকে সভাপতি এবং বাদ্যযন্ত্র শিল্পী আব্দুল মোতালেবকে (রনি) সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ধনবাড়ি দুগ্ধ খামারীদের মাঝে ঋণ বিতরণ
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার দুগ্ধ খামারীদের মধ্যে সুদবিহীন ঋণ বিতরণ করেন। এ উপলক্ষে ধনবাড়ি পৌরসভা চত্বরে মীর আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ূন খালিদ, দুগ্ধ উত্পাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।
চারঘাটে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই ছাত্রী
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা \ শুক্রবার উপজেলার হলিদাগাছি তালতলা মোড়ের আজিবারের কন্যা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমি এবং একই শ্রেণির ছাত্রী শিবপুর আলীর মোড়ের আকবরের কন্যা পঞ্চু খাতুনের বাল্যবিবাহের আয়োজন করা হয়। মানবাধিকার সংস্থা অধিকার ও মানবাধিকার কল্যাণ পরিষদ এবং স্থানীয় ইউপি সদস্যগণ থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২জন স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেয়।
দুমকিতে মা ও অভিভাবক সমাবেশ
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা সরকারি বিদ্যালয়ে শনিবার মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মা অভিভাবক সমাবেশে আঙ্গারিয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় শতভাগ কৃতকার্য ছাত্র অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে নেন। অভিভাবক সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড: হারুন-অর-রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহণ অফিসার শাব্বির আহম্মদ উপস্থিত ছিলেন।
মুরাদনগরে যুবলীগের সম্মেলন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার রামচন্দ্রপুর বাজারের সিনেমা হলের সামনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম হাসু।
সিরাজদিখানে ছাত্রলীগের কমিটি গঠন
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনের মাঠে নতুন এ কমিটি গঠন করা হয়। রশুনিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। সভায় মো. পরভেজ চোকদার পাপ্পুকে সভাপতি ও মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
ঘাটাইলে এম.পিকে নাগরিক কমিটির সংবর্ধনা
ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা \ শুক্রবার টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানাকে ঘাটাইল নাগরিক কমিটির উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহবায়ক জুলফিকার হায়দার । প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
কাউখালীতে জাতীয় পার্টির (জেপি’র) সভা
কাউখালী(পিরোজপুর) সংবাদদাতা \ শুক্রবার কাউখালী সদর ইউনিয়ন জাতীয় পার্টি-জেপি’র কমিটি পুনর্গঠন করার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জেপি’র কার্যালয়ে জেপি’র সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ আ. সামাদ, শাহআলম তালুকদার, নেপাল চন্দ্র দে, মাওদুদ খান, খান মো.বাচ্চু,শংকর বসু,শাহাদাত্ হোসেন তালুকদার, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
জগন্নাথপুরে শ্মশান ঘাটের উদ্বোধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর নলজুর নদীর তীরবর্তী উত্তর জগন্নাথপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের জন্য নির্মিত শ্মশান ঘাটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এ শ্মশান ঘাটের উদ্বোধন করেন পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার। জগন্নাথপুর পৌরসভা কর্তৃক প্রায় ১৫ লক্ষাধিক টাকা ব্যয়ে এ শ্মশান ঘাটটি নির্মাণ করা হয়।
ছাতকে দুর্ব্বিণ শাহ লোক উত্সবের উদ্বোধন
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতক পাবলিক খেলার মাঠে শুক্রবার দুর্ব্বিণ শাহ লোক উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী পায়রা অবমুক্ত করে ও ফিতা কেটে দু’দিনব্যাপী দুর্ব্বিণ শাহ লোক উত্সবের উদ্বোধন করেছেন।
রাজাপুরে বিনামূল্যে মেডিক্যাল এন্ড ডেন্টাল ক্যাম্প
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি বাজারে আলহাজ্ব সাহেদ হালিমা ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল এন্ড ডেন্টাল ক্যাম্প ও ওষুধ বিতরণ শুক্রবার শুরু হয়েছে। ইউনাইটেড ডেন্টাল কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টারের আয়োজনে এই ফ্রি চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ করছেন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. জাকির আহমেদ শাহিন।
শিবালয় উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
শিবালয় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শুক্রবার বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে শরিক হন। ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির আহ্বায়ক মো. আব্দুল হাকিম আহ্বায়ক ও সদস্য সচিব আতোয়ার হোসেনসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দু’শ মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে উথুলী, জাফরগঞ্জ, তেওতা, আরিচা ও পাটুরিয়াঘাট প্রদক্ষিণ শেষে পাঁচুরিয়ায় খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।
আমতলীতে জনতা ব্যাংকে অগ্নিকান্ড
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলী উপজেলার চৌরাস্তা মোর এলাকার তালুকদার মার্কেটের দোতলায় অবস্থিত জনতা ব্যাংক লিঃ-এর কার্যালয়ে শুক্রবার অগ্নিকান্ডে ব্যাংকের মূল্যবান কাগজপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে।
তালায় জলাতংক রোগে স্কুল ছাত্রের মৃত্যু
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরা তালায় জলাতংক রোগে ইউনুস ফকির (১২) নামের এক স্কুল ছাত্রে’র করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার জেয়ালা নলতা গ্রামের মোহাম্মদ আলী ফকিরের একমাত্র পুত্র। (শুক্রবার) নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। নিহতর স্বজনরা জানায়, জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ইউনুস আলীকে দু’মাস পূর্বে কুকুরে কামড়ায়।
সিলেটের কানাইঘাটে যুবক খুন
সিলেট অফিস \ সিলেটের কানাইঘাটে সাইদুর রহমান (১৮) নামে এক যুবক খুন হয়েছে। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বিরদল মাইজগাঁওয়ে এ হত্যাকাণ্ড ঘটে । সাইদুর রহমান বিরদল মাইজগাঁওয়ের মৃত আহমদ আলর পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে।
পটুয়াখালীতে নৌকা বাইচ প্রতিযোগিতা
পটুয়াখালী প্রতিনিধি \ গত শুক্রবার বিকালে পটুয়াখালী লাউকাঠি নদীতে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তিতে জুবিলীয়ান উত্সব উপলক্ষে আয়োজন করা হয় এই নৌকা বাইচ প্রতিযোগিতার। পটুয়াখালী পৌরসভা এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলার বাইরে গোপালগঞ্জের কোটালীপাড়া, মাদারীপুর, রাজবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সাতটি বাইচের নৌকা এতে অংশ নেয়।
মোগলাবাজারে জমিজমার বিরোধে নিহত ১
সিলেট অফিস \ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার এলাকার ধুপাকান্দি চাঁনপুরের আজগর আলী ও আরো কয়েকজন শুক্রবার জমি চাষ করতে গেলে একই গ্রামের হেলালসহ ১৫/২০ জন তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত আজগর আলীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গৌরনদী ক্রিকেট একাডেমির অনুষ্ঠান
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গৌরনদীতে পল্লীর মেধাবী ক্রিকেট খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ ক্রিকেটার হিসেবে গড়ার লক্ষ্যে শুক্রবার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদী ক্রিকেট একাডেমি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। মো. অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. হারিসুর রহমান।
নাঙ্গলকোটে দুই কলেজ শিক্ষক আহত
কুমিল্লা প্রতিনিধি ও নাঙ্গলকোট সংবাদদাতা \ কুমিল্লা নাঙ্গলকোট এলাকায় সন্ত্রাসীদের হামলায় হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজের দুই শিক্ষক রুহুল আমিন ও আবদুল লতিফ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের দুই অধ্যাপক রুহুল আমিন ও আবদুল লতিফ শুক্রবার মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ওই এলাকার জাফর, রকিব, মোশারফ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ওই দুই শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করে।