শিল্পকলায় আজ ‘একশ বস্তা চাল’

বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে ২০০৬ সালে ‘একশ বস্তা চাল’ প্রযোজনাটি মঞ্চে আসে। নাটকটি ২০০৮ সালে ইন্টারন্যশনাল থিয়েটার ইনস্টিটিউট থেকে ‘উচিমুরা’ এবং ২০১১ সালে জাপানের ‘কোমে হিয়াপ্পিও’ পুরস্কারে ভূষিত হয়। জাপানি নাট্যকার ইয়াজো ইয়ামামতো রচিত, নাটটি অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম এবং নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নাট্যনির্দেশক গোলাম সারোয়ার। নাটকটির কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন ড. আইরিন পারভীন লোপা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘একশ বস্তা চাল’ নাটকটির ৫৭তম প্রদর্শনী হবে। এ ছাড়াও আগামী ২৪ ও ২৫ জানুয়ারি কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমীতে ’ নাটকটি মঞ্চস্থ হবে।