বাংলাদেশ পাকিস্তান
বাস্কেটবল ম্যাচ আজ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:৩২
বাংলাদেশ ও পাকিস্তান আজ সিটিসেল দ্বিতীয় সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হবে। ধানমন্ডি বাস্কেটবল আবাহনী মাঠ সংলগ্ন জিমনেসিয়ামে খেলাটি শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়। বাংলাদেশ এর আগে ভুটান ও নেপালকে হারিয়েছে। গতকাল মালদ্বীপ ৭৪-৫৭ পয়েন্টে ভুটানকে হারায়।