এশিয় অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ
বালিকা ফুটবলারদের
প্রশিক্ষণ শুরু আজ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
বাংলাদেশ এশিয় অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ ফুটবলে উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে ইরানের। শ্রীলংকায় ৫ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা শুরু হবে। এতে অংশ নেয়া অন্য দলগুলো হচ্ছে তাজিকিস্তান, ভারত, ভুটান, শ্রীলংকা।
বাংলাদেশের বালিকা ফুটবল দল গঠনের জন্য আজ প্রস্তুতি শুরু করতে ৩০ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে। বেলা ১২টায় বাফুফে ভবনে আমন্ত্রিত খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে তরুণ কোচ আব্দুর রাজ্জাকের কাছে।
খেলোয়াড়রা হলেন ঃ
লিপি আক্তার, সাদিয়া, মাহমুদা আক্তার (নরসিংদী), কৃষ্ণা, সুমা (টাঙ্গাইল), নদী চাকমা, মনিকা চাকমা, নিমাম চাকমা, শিবলিকা চাকমা, সাথুইমা চাকমা, নওচা চাকমা, রুমি চাকমা (রাঙ্গামাটি), রাজিয়া, শারমিন, শারমনি আক্তার, মৌসুমী, ফারজানা (সাতক্ষীরা), মিথিলা, আয়শা (নারায়ণগঞ্জ), হামিদা (ঠাকুরগাঁও), রুনা মালী, বিপাশা মালী, শর্মিলা (নড়াইল), শাহানা আক্তার, হেলেনা, নান্দিনী, প্রিয়া, সান্তা (যশোর), তাসলিমা (ময়মনসিংহ), সাবিনা (কিশোরগঞ্জ)।