স্টাডি সার্কেল

স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ১৪ জানুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে অতুল প্রসাদ সেন’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম, সওদা ইসলাম ত্বোয়া, সাদিয়া ইসলাম মমি, নওশীন এহসান এশা, তানিশা রহমান, সিছাতুন্নেছা মিম, লাবিবা জামান হূদিতা, কামরুন্নাহার সুমা, সাদিয়া আফরোজ দিনা, সাবরিন তাবাচ্ছুম প্রমীম, শ্রেয়শী সমদ্দার, জারিন তাসনিম, নাফিছা আনজুম ও কারমাইকেল কলেজের ছাত্র সঞ্জীব কুমার চক্রবর্তীর্ , এবং প্রশান্ত কুমার ঘটক রায়। স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর ১.অতুল প্রসাদ সেন’র পরিচয় দাও। উত্তর:ভক্তিরসের সাধক হিসাবে পরিচিত ২.তাঁর জন্ম স্থান কোথায় এবং কতসালে জন্মগ্রহণ করেন? উত্তর:অতুল প্রসাদ সেনের জন্ম ঢাকা শহরের হলেও তাঁর আদি নিবাস ফরিদপুর জেলার দক্ষিণ বিক্রমপুরের ‘মগর’ গ্রামে। ডিসেম্বরের ২০ তারিখ, ১৮৭১ সালে তাঁর জন্ম হয়। ৩.অতুল প্রসাদ সেন’র জনপ্রিয় একটি গানের ৩ লাইন উল্লেখ কর। উত্তর : হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির- নাহি ভয়। ৪. তিনি কি কি স্বতন্ত্র সঙ্গীতের সাধনা করেছেন? উত্তর:রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাউল, কীর্তন, ঠুমরি, রাগপ্রধান সব ধরণের সুর, তাল, লয়ের সমন্বয়ে তিনি এক স্বতন্ত্র সঙ্গীতের সাধনা করেছেন। ৫.তাঁর সঙ্গীত কার গান বলে প্রতিষ্ঠা পেয়েছে? উত্তর:বাংলা গানের জগতে অতুল প্রসাদ একটি নিজস্ব আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। তাঁর সঙ্গীত ‘অতুল প্রসাদের গান’ বলে প্রতিষ্ঠা পেয়েছে। ৬.তাঁর গানের বৈশিষ্ট উল্লেখ কর? তাঁর গানে এক অনির্বচনীয় ভক্তি রস এবং নির্মল আনন্দের উত্স রয়েছে। যেমন ঠুমরি ও দাদরা ভঙ্গির গান-‘কি আর চাহিব বলো’ কিংবা ‘ওগো নিঠুর দরদী/ একি খেলছ অনুক্ষণ’ প্রভৃতি গানের করুণ রসের মাধুর্য অনাবিল আনন্দে হূদয় পূর্ণ করে ৭.অতুল প্রসাদ সেন’র মৃত্যু সন লেখ। উত্তর :অতুল প্রসাদ সেন ২৬ আগস্ট, ১৯৩৪ সাল । ৮.তিনি কোথায় মৃত্যু বরণ করেন? উত্তর :লক্ষেৗতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯.তাঁকে নিয়ে তোমার অভিমত ব্যক্ত কর। উত্তর :‘ভক্তিরসের সাধক’-এই ভক্তিরস স্বদেশ-স্বজাতি-স্বভাষার প্রতি একজনভক্ত। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাউল, কীর্তন, ঠুমরি, রাগপ্রধান সব ধরণের সুর, তাল, লয়ের সমন্বয়ে তিনি এক স্বতন্ত্র সঙ্গীতের সাধনা করেছেন। ১০. কোন গানটি তাঁকে চিরঞ্জীব করে রাখবে চিরকাল? উত্তর : মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা! কি যাদু বাংলা গানে!- গান গেয়ে দাঁড় মাঝি টানে এমন কোথা আর আছে গো! গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।।