এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়াকিল আহাম্মেদ জুনিয়র ইনস্ট্রাকটর হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রিয় শিক্ষার্থী , সুন্দর জীবন গড়তে মানুষ কত কিছুই না করে। শিক্ষার্থীদের বড় একটি অংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সৃজনশীল ও সময়পযোগী বিষয়ে পড়াশোনা করছে অর্থাত্ কর্মমুখি শিক্ষা নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি (ভোক) এর বিভিন্ন কর্মমুখি বিষয়ের মধ্যে তেমনি একটি বিষয় হচ্ছে “জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস”। এ বিভাগে কর্মমুখি শিক্ষার বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হবে। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (দ্বিতীয় পত্র) বিষয়ের “ট্রান্সফরমার অধ্যায়” থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেয়া হল: গতকালের পর ৮। প্রশ্ন : ব্রীদার কী ? উওর : ট্রান্সফরমারের ট্যাংকে জলীয় বাষ্পমুক্ত অর্থাত্ শুষ্ক বাতাস প্রবেশের জন্য যে পাত্র ব্যবহার করা হয় তাকে ব্রীদার বলে। ৯। প্রশ্ন : ট্রান্সফরমার এর লস কয়টি ও কি কি ? উওর : দুইটি , যথা- ১। কোর লস ২। কপার লস কোর লস আবার দুই প্রকার ক) হিসটেরিসিস লস খ) এডি কারেন্ট লস । ১০। প্রশ্ন : ট্রান্সফরমারে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ উত্পন্ন হওয়ার কারন বর্ণনা কর। অথবা , ট্রান্সফরমারের কার্যপদ্ধতি বর্ণনা কর। উত্তর : ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েল একই সাধারণ বর্তনী দ্বারা যুক্ত থাকে। তাই প্রাইমারি ও সেকেন্ডারি উভয় কয়েলে একই ফ্লাক্স ক্রিয়াশীল থাকে। যখন প্রাইমারি কয়েলে এসি সাপ্লাই প্রয়োগ করা হয় তখন এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং ম্যাগনেটিক সার্কিটে পরিবর্তনশীল ফ্লাক্স উত্পন্ন হয়। এই ফ্লাক্স পরিবর্তনের ফলে প্রাইমারি কয়েলে বিপরীতমুখী ভোল্টেজ (ব্যাক ইএমএফ) উত্পন্ন হয় (ফ্যারাডের সূত্রানুসারে) এবং এই কয়েল সাপ্লাই এর সাথে উচ্চমানের ইন্ডাকট্যোন্স হিসাবে কাজ করে। চিত্র ট্রান্সফরমার এর গঠন প্রাইমারি ও সেকেন্ডারি উভয় কয়েল একই সাধারণ চুম্বক বর্তনী দ্বারা সংযুক্ত থাকায় প্রাইমারি কয়েল কর্তৃক উত্পন্ন ফ্লাক্স সেকেন্ডারি কয়েলেও সংযুক্ত হয়। প্রাইমারি কয়েল দ্বারা উত্পন্ন ফ্লাক্স পরিবর্তনশীল হওয়ায় এর মান প্রতি মুর্হূতেই পরিবর্তন হয়। সেকেন্ডারি কয়েল কর্তৃক এই ফ্লাক্স কর্তনের ফলে তাতেও ভোল্টেজ উত্পন্ন হয়। এই মিউচুয়েল ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সির সমান এবং সেকেন্ডারি কয়েলে উত্পন্ন ভোল্টেজের ফ্রিকোয়েন্সি মিউচুয়েল ফ্লাক্রের ফ্রিকোয়েন্সির সমান। সুতরাং সেকেন্ডারি কয়েলে উত্পন্ন ভোল্টেজের ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সির সমান। অর্থাত্ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে ট্রান্সফরমার কাজ করে থাকে। কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮ anushilon.ittefaq10@gmail.com