বিআইএম এর ই-লার্নিং পদ্ধতি চালু

দেশেই বিশ্বমানের শিল্প ব্যবস্থাপক গড়ে তুলতে ই-লার্নিং শিক্ষা পদ্ধতি চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। এর অংশ হিসেবে ইতিমধ্যে প্রথমবারের মতো অন-লাইনে ২০১৩ সালের স্নাতকোত্তর ডিপ্লে¬ামা কোর্সে ৫শ‘ ৮৮ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। বছর ব্যাপী এ কোর্সে শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ ব্যবহারের পাশাপাশি ই-মেইলে শিক্ষা উপকরণ আদান-প্রদান ও কোর্স কনটেন্ট ডাউনলোডের সুযোগ থাকছে। বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর ্লস্নাতকোত্তর ডিপে¬ামা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান এ কথা জানান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে গতকাল কোর্সের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এম.পি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অনুষদ সদস্য ড. পারভীন আগাস স্বাগত বক্তব্য রাখেন। উলে¬খ্য, গতকাল ২০১৩ সালের জন্য মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, শিল্প ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্সসহ ৫টি বিষয়ে ্লস্নাতকোত্তর ডিপ্লে¬ামা কোর্সের উদ্বোধন করা হয়।