ড্রয়ে শুরু আফ্রিকার লড়াই

পর্দা উঠলো ২৯তম আফ্রিকান নেশন্স কাপের। শনিবার উদ্বোধনী ম্যাচে ন্যাশনাল ব্যাংক জোহানেসবার্গের ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা গোলশূন্য ড্র করে কেপ ভার্দের সাথে। দিনের অপর ম্যাচেও একই ফলাফলে ম্যাচ শেষ করে অ্যাঙ্গোলা ও মরক্কো। বৃষ্টিভেজা পরিবেশে দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী নাচ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে। প্রায় নব্বই হাজার দর্শকের সামনে উদ্বোধনী ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় কেপ ভার্দে। তবে, সেই যাত্রায় ব্যর্থ হলে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোন দলই। দক্ষিণ আফ্রিকা শেষ ১৯৯৬ সালে আফিকান নেশন্স কাপের শিরোপা জয় করে। আজকের ম্যাচ মালি-নাইজার জাম্বিয়া-ইথিওপিয়া