সব পুরস্কার ইলেনার

এক ‘বারফি!’ ছবি দিয়েই সেরা নবাগতার পুরস্কারটি জিতে নিচ্ছেন প্রতিটি আসরে ইলেনা ডিক্রুজ। এ রকম সুযোগটা সবার ভাগ্যে জুটে না। এর আগে ঠিক এরকমভাবেই প্রতিটি আসরে পুরস্কার অর্জন করেছেন ‘ইশাকজাদা’র অভিনেত্রী পরিণীতা চোপড়া। এবারের কালার্স অ্যাডওয়ার্ড, জি-সিনে অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা নবাগতার সবক’টি পুরস্কার পেয়েছেন ইলেনা ডিক্রুজ। এমনকি বলিউডের সবচেয়ে বড় আসর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়নেও রয়েছে সেরা নবাগতা হিসেবে তার নাম। আর তার কারণেই পেছনে পড়ে গিয়েছে ‘ককটেল’ ছবির ডায়ানা পেন্টি। উল্লেখ্য, ইলেকা ডিক্রুজ ২০০৬ সাল থেকে তামিল ছবির সঙ্গে যুক্ত ছিলেন। ‘বারফি!’ হচ্ছে বলিউডে অভিনীত তার প্রথম কোনো ছবি। পাশাপাশি এখন তিনি ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ নামের একটি ছবিতে কাজ করছেন। যেখানে তার বিপরীতে রয়েছেন শহীদ কাপুর।