ভ্যালেন্টাইনে দ্বৈত চরিত্রে ছবি¬
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২০:১৯
আসছে ভালোবাসা দিবস উপলক্ষে এ দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অভিনেত্রী ফারজানা ছবি একসঙ্গে একটি টেলিফিল্মে অভিনয় করলেন। টেলিফিল্মটির নাম ‘ভালোবাসি কতো, ভালোবাসি নাতো’। এটি রচনা মিরন মহিউদ্দিন এবং পরিচালনা করেছেন রেহমান খলিলের। এর নিতু চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। চরিত্রটি প্রসঙ্গে ছবি বলেন, ‘এই টেলিফিল্মে আমি একজন স্কিেজাফ্রেনিক প্যাশেন্টের ভূমিকায় অভিনয় করেছি। এ কাজটির একটি বিশেষ দিক হলো, পুরো স্বল্পর্দৈঘ্য চলচ্চিত্রে চরিত্র কেবল দু’টো। দ্বৈত অভিনয়ের কাজটি আমি বেশ উপভোগ করেছি এবং এর সূচনা সংগীতেও কণ্ঠ দিয়েছি আমি। এতে নজরুলের একটি গানের সাথে আমার নাচও রয়েছে। আশাকরি বিশ্লেষণধর্মী এই কাজটি দর্শকদের পছন্দে ভিন্নমাত্রা যোগ করবে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এই টেলিফিল্মটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।’