জোকস
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২০:৩০
ট্রাফিক পুলিশ সর্দারজিকে গাড়ি চালানোর সময় আটক করলেন।
পুলিশ :লাইসেন্স দেখি।
সর্দারজি :(অনেকক্ষণ নিজের ব্যাগ ঘাঁটাঘাঁটি করে) আচ্ছা, লাইসেন্স জিনিসটা দেখতে যেন কেমন?
পুলিশ :আহাম্মক! লাইসেন্স হলো সেই জিনিস, যেখানে তোমার নিজের ছবি দেখতে পাওয়া যায়।
সর্দারজি আরও কিছুক্ষণ ব্যাগ ঘাঁটাঘাঁটি করে একটা আয়না বের করতে করতে বললেন, ‘পেয়েছি!’
শিক্ষক বললেন, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো, কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে।
:কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার ।
:ফি! কিসের জন্য?
:আমার বাবা যে উকিল। ফি ছাড়া পরামর্শ করেন না ।
শিক্ষক :কিরে সুমন, তোর আর শ্যামলের গরুর রচনা হুবহু এক রকম হলো কী করে?
সুমন :স্যার আমরা দুজনে একই গরু দেখে লিখেছি যে!
এক শিকারি বন্ধুদের আড্ডায় বসে বলছে, ‘জানিস, সেবার আফ্রিকার জঙ্গলে গিয়ে আমি কতগুলো রয়েল বেঙ্গল টাইগার মেরেছি?’ বন্ধুরা ভ্রু কুঁচকে বলে, ‘আফ্রিকার জঙ্গলে তো রয়েল বেঙ্গল টাইগারই নেই! তুই মারবি কোথা থেকে?’ শিকারি :আহ্! সব যদি আমি মেরেই ফেলি, তাহলে থাকবে কোথা থেকে?