আড়াইহাজারে নেশাগ্রস্তের হাতে ৩ ভাই ছুরিকাহত
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৬
আড়াইহাজার উপজেলার কড়ইতলা গ্রামের নেশাগ্রস্ত যুবক জুলহাসের (২৮) উপর্যুপরি ছুরিকাঘাতে ওই গ্রামের আউয়ালের ছেলে আলম (২৫), শাহ পরান (২২) ও শাহ আলী (২০) গুরুতর ও রক্তাক্ত জখম হয়েছে। জানা যায়, মাদকাশক্ত জুলহাস শনিবার গভীর রাতে আউয়ালের বাড়ির একটি ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে ৩ ভাইয়ের মধ্যে শাহ পরানকে ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে। তাকে বাঁচাতে গিয়ে অপর ২ ভাইও গুরুতর আহত হয়। এ অবস্থায় আহতরা জুলহাসকে ধরে পুলিশে সোপর্দ করে। আহত ৩ ভাই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।