কসবা পৌর আওয়ামী লীগের নতুন কমিটি
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৮
১৯ জানুয়ারি কসবা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহরিয়া ওয়াহেদ রতনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহআলম এডভোকেট। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এড.আনিসুল হক ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি এম. জি. হাক্কানী, সাধারণ সম্পাদক মোঃ আবু জাহের প্রমুখ। সম্মেলনে ১৫০ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে কসবা ইউসিসিএ’র সভাপতি মোঃ আবদুর রউফ রব্বান সভাপতি ও কসবা ইউসিসিএ’র সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।