রামুতে প্রতিপক্ষের হাতে একজন খুন

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় প্রতিপক্ষের হামলায় ছৈয়দ নূরের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকার ফকির মোহাম্মদের ছেলে। শনিবার রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। হামলাকারী মিজান, জহুরুল আলম মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) বলে জানা গেছে। গ্রামবাসী জানায়, ছৈয়দ নূরের একটি গরু শনিবার দুপুরে প্রতিপক্ষের ধানের বীজতলায় প্রবেশ করে। এ ঘটনার জের ধরে তার উপর হামলা চালানো হয়।