কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের
পর্যটন নগরী করার
দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২১
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতি এবং বরিশাল বিভাগীয় ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় ছাত্র পরিষদের আহবায়ক শাহ মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন সাবেক সচিব সিরাজ উদ্দিন আহম্মেদ, সাবেক এমপি হুমায়ুন কবির হীরু, এডভোকেট হাবিবুর রহমান শওকত, মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা তালুকদার, এবিএম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরাম সভাপতি আবুল হোসাইন, আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা রেজাউল হোসেন কাওছার, ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক সোহেল, জাতীয় পার্টি (জেপি)’র শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেল, দক্ষিণ বাংলা যুবকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এমএ জলিল, ছাত্রলীগ নেতা মানিক লাল ঘোষ, ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার শান্ত প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি