ক্যাবল টিভি দর্শক ফোরাম পুরস্কার

মনোনয়ন পেলেন আট সাংবাদিক

ক্যাবল টিভি দর্শক ফোরাম পুরস্কার ২০১২-এর জন্য মনোনয়ন পেয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার ৮ সাংবাদিক। এরা হলেন: বাংলাভিশনের মিজানুর রহমান সবুজ, সময় সংবাদের ওমর ফারুক ও রতন সরকার, মাই টিভির প্যাট্রিক ডি কস্তা, আর টিভির আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির আহসান হাবিব, এন টিভির তানরীম সুমন এবং দিগন্ত টিভির এম এম বাদশা। এদের মধ্য থেকে পাঁচজনকে নির্বাচিত করবেন জুরি বোর্ড। জুরি বোর্ডে বিচারকদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীর, নঈম নিজাম, শাহেদ আহমেদ, মাহফুজুর রহমান প্রমুখ। আগামী মাসে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। -প্রেস বিজ্ঞপ্তি