পোগবার জোড়া গোলে জুভেন্টাসের জয়
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
ফ্রান্সের তরুণ ফুটবলার পল পোগবার জোড়া গোলে ভর করে গত শনিবার সিরিএতে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ৪-০ গোলে হারায় উদিনেসকে। এই জয়ের ফলে জুভরা ল্যাজিও থেকে পয়েন্ট ব্যবধান আরো বাড়িয়ে তুলেছে। কারণ শনিবার ল্যাজিও ২-২ গোলে ড্র করে পালেরমোর বিপক্ষে।
জুভেন্টাস ২১ খেলা শেষে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ল্যাজিও। এক ম্যাচ কম খেলে ও এক পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান ন্যাপোলির। ল্যাজিও থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে জুভেন্টাস।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার পোগবা মৌসুমের শুরুতে দুটি গোল করেন। বর্তমানে ১৯ বছর বয়সী এই খেলোয়াড় ৪১ ও ৬৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। দুটি গোল বক্সের বাইরে থেকে করেন তিনি। এবং প্রথমটিতো ৩০ গজ দূর থেকেই লক্ষ্যভেদ করেন। গত বছরের জুলাইয়ে জুভরা নিশ্চিত করেছিল পোগবাকে। জুভেন্টাস অপর দুটি গোল এসেছে স্ট্রাইকার মিরকো ভুচিনিক এবং আলেসান্দ্রো মাট্রির কাছ থেকে।
ল্যািসওতে ছিলেন না এ ম্যাচের মিরোশ্লাভ ক্লোসে, আবদৌলে কনকো এবং এন্ডারসন। জয়ের আশা থাকলেও অবশেষে মাঠ ছাড়তে হয়েছে তাদের ড্র নিয়ে।
শনিবারের ফল
পালেরমো ২ ল্যাজিও ২
জুভেন্টাস ৪ উদিনেস ০