রামগড় জোন ব্যাডমিন্টন
হেলাল চ্যাম্পিয়ন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
রামগড় বিজিবি জোনের উদ্যোগে আয়োজিত জোন ব্যাডমিন্টন টুর্নামেন্টের এককে হেলাল এবং দ্বৈতে হুদা ও কিরণ জুটি চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার রাতে রামগড়ে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এককের ফাইনালে হেলাল ফারুককে হারিয়ে চ্যাম্পিয়ন হন। একই স্থানে অনুষ্ঠিত দ্বৈতের ফাইনালে হুদা ও সাহাদাত্ হোসেন কিরণ জুটি জাকির ও হেলাল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি রামগড়ে বিভিন্ন খেলা আয়োজনসহ ক্রীড়া উন্নয়নে বিজিবি জোনকে দশ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ নাঈম। উপস্থিত ছিলেন ১৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর হামিদুর রহমান, অপারেশন অফিসার মেজর শাহ মো. আজাদ আলী প্রমুখ।