বাস্কেটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:৪৪
সিটিসেল সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ৭৭-৬৮ পয়েন্ট পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করেছে বলে বাংলাদেশের কোচ ওয়াসেফ জানিয়েছেন। তিনি বলেন, আজ মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশ হারলেও চ্যাম্পিয়ন। খেলাটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। এর আগে ভুটান ও নেপালকে হারায় বাংলাদেশ।