মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২২:০৫
স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন সুন্দরবনে ডাকাত বাহিনীর গুলিতে আহত মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও দুবলার ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে গিয়েছিলেন। গতকাল রবিবার দুপুর ১ টার দিকে প্রধানমন্ত্রী স্কয়ার হাসপাতালে যান। সেখানে তিনি মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের চিকিত্সার খোঁজ খবর নেন। তিনি চিকিত্সকদের তার সুচিকিত্সার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রী ঐ হাসপাতালে চিকিত্সাধীন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক শাহ আলমকে দেখতে যান। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী ও প্রধানমন্ত্রী প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,শুক্রবার সুন্দরবনের দুবলার চরে মর্তুজা বাহিনীর গুলিতে মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ আহত হন।