টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার ঘটনায় জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে কামড়িয়ে আহত করার ঘটনায় বৃদ্ধ আবু তালেব মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন গ্রামের মাতুব্বররা। এ ঘটনার পর থেকে ওই ছাত্রী লোকনিন্দার ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। লম্পট আবু তালেব ধর্ষণ চেষ্টার সময় ওই ছাত্রীকে কামড়িয়ে বিক্ষত করে ও পরনের কাপড় ছিঁড়ে ফেলে। খবর পেয়ে গতকাল রবিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা পুলিশ আবু তালেব মোল্লাকে (৬০) আটক করেছে। টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।