মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা

মুন্সীগঞ্জে কৃর্তী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা ২০১২ প্রদান করা হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নূহ-উল-আলম লেনিন, কবি অসীম সাহা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী প্রমুখ। পরে ১৫৭ জন কৃতী শিক্ষার্থী ও ৩ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।