কুলখানি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২২:১১
আমির হোসেন
ছাগলনাইয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মো. শাহ আলমের বাবা মুক্তিযোদ্ধা আমির হোসেন গত শুক্রবার সকালে ছয়ঘরিয়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহে .... রাজেউন)। আজ সোমবার দুপুরে ছয়ঘরিয়া গ্রামের বাড়িতে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোসলেম আলী হাওলাদার
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেনের বাবা মো. মোসলেম আলী হাওলাদারের কুলখানি আজ সোমবার বিকাল তিনটায় বরগুনা সদর উপজেলার গাবতলী গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।