পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রায়পুর গ্রামে পানিতে ডুবে মরিয়ম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মরিয়ম বগুড়ার সোনাতলা উপজেলার কাঠমিস্ত্রি মামুন হোসেনের মেয়ে।

এলাকাবাসী জানায়, এলাকার অন্য ছেলে মেয়েদের সঙ্গে গোসল করতে পুকুরে যায় মরিয়ম। গোসল করে অন্যরা পানি থেকে উঠে আসার সময় নিহত মরিয়মের শরীর তাদের পায়ে লাগে। এ সময় শিশুদের চিৎকারে লোকজন এগিয়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ মাগুরা শ্রীপুরে বোমা ফাটিয়ে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

এরপর দ্রত মরিয়মকে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু