মানচিত্রে সাধারণ জ্ঞান
জাহিদ সোহেল, বিসিএস শিক্ষা সম্পাদক,বিসিএস স্পেশাল ম্যাপ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:২৬
নমুনা প্রশ্ন :: নদীর নামে নামকরণ কোন জেলার? ভাষা শহিদ আব্দুস সালাম কোন জেলায় জন্ম গ্রহণ করেন? বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার জহির রায়হান এর বাড়ি কোন জেলায়? নাট্যকার সেলিম আল দ্বীন ও সাংবাদিক, সাহিত্যিক শহীদুল্লা কায়সারের জন্ম কোন জেলায়?
বিসিএস, অনান্য চাকুরী প্রত্যাশী, ক্যাডেট কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে সাধারণজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, অসংখ্য তথ্য কিভাবে সহজে মনে রাখবেন তার কিছু কৌশল ও ছন্দ। থাকবে নমুনা প্রশ্ন। যে কোন চাকুরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে হারে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে তাতে এ নিয়মিত বিভাগটি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিঃসন্দেহে সাহায্য করবে। সাধারণত মানচিত্রসমূহে আমরা এতদিন সাংকেতিক ভাষার ব্যবহার লক্ষ্য করে এসেছি কিন্তু এই মানচিত্রে রয়েছে দেশের/জেলার গুরুত্বপূর্ণ তথ্য-ইতিহাস, স্থাপনা, স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের সচিত্র তথ্য।
প্রিয়, শিক্ষার্থী বন্ধুরা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীবৃন্দ আজকের ‘মানচিত্রের মাধ্যমে সাধারণ জ্ঞান’ বিভাগে থাকছে
ফেনী জেলা। এ জেলা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে, সে প্রশ্নগুলো নমুনা প্রশ্নে উল্লেখ করা হলো। আপনি যদি মানচিত্রের সাথে মিলিয়ে এ বিষয়গুলো অধ্যয়ন করেন তাহলে এসব প্রশ্নের উত্তরগুলো আপনার মনে রাখা ও উত্তর দেয়া অনেক সহজ হবে।
ছন্দে শেখা, আনন্দে মনে রাখা
প্রিয় বন্ধুরা, ‘ছন্দে শেখা, আনন্দে মনে রাখা’ এ বিভাগে আজ থাকছে ‘বাংলার ইতিহাস’ নিয়ে ছন্দ। মনে রাখার দারুণ সব ‘ছন্দ ও কৌশল’ আপনারাও পাঠাতে পারেন এ বিভাগে।
ইতিহাস : বাংলার শাসন
১. মৌর্য — গুপ্ত — গৌর — হর্ষ! / —৩০০, ৩০০, ৬০০, ৬১৯ !
২. পাল-সেন-খলজি / সুলতানী ফ.ই.সি/ গি-গ- যদু, নাসের/ হা-হো-গিমু-মা-শের/
কররানী-আকবর- ইসলাম- শাস্তর!
[(পাল : ৭৫০-১১৪০, সেন: ১১৪০-১২০৪)/ (সুলতানী আমল : ১৩৩৮-১৫৩৮)/ (আকবর—শায়েস্তাখান:১৫৭৬-১৬৬৪)]
ব্যাখ্যা: বাংলার ইতিহাসের প্রাচীন আমলের শেষ পর্যায়ে পাল শাসন চলে প্রায় ৪০০ বছর (৭৫০-১১৪০), এরপর সেন আমল। সর্বশেষ লক্ষণ সেনকে পরাজিত করে ১২০৪ সালে ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন এবং সে থেকে বাংলার ইতিহাসের মধ্যযুগের শুরু হয়। সুলতানী আমল বা বাংলার স্বাধীন সালতানাতের ঘোষণা দেন প্রথমে ফখরুদ্দিন মুবারক শাহ। (দিল্লীর সিংহাসনে তখন মুহাম্মদ বিন তুঘলক)। তবে ইলিয়াশ শাহ-প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তার পুত্র সিকান্দার শাহ। /এরপর ক্ষমতায় আসেন পর্যক্রমে গিয়াস উদ্দীন আজম শাহ, গনেশ, যদু = জালাল উদ্দীন, নাসির শাহ/ হাবসি শাসকরা, হোসেন শাহ-শ্রেষ্ঠ সুলতান, গিয়াসউদ্দীন মুবারক শাহ, মাহমুদ শাহ-সর্বশেষ সুলতান। এরপর ক্ষমতা নেন শের শাহ, কিছু দিনের জন্য সম্রাট হুমাউন। তারপর কররাণী শাসন, আকবরের বাংলা জয়-১৫৭৬, ইসলাম খানের ঢাকা প্রতিষ্ঠা ১৬১০, শেরশাহ’র ১ম বার সুবেদারী ১৬৬৪ (২য় বার ১৬৮০)।
বাংলার প্রাচীন স্থান সমূহ:
সিলেট চিটাগাং এর হরিকেল/ সমতট কুমিল্লা নোয়াখালির নারিকেল। ঢাকা.ময় ফরিদপুর যদি হয় বঙ্গ/ মহা দুর্নিতিবাজ(!) বা মহান নেতা(!) তারেক জিয়ার বগুড়া রংপুর তবে পুণ্ড্র।/ বরেন্দ্র রয়েছে রাজশাহীর উত্তর-পশ্চিমাংশে/ গৌড় নদীর চাপাবাজ মা.মু থাকে অন্য যে পাশে। রাঢের অপর নাম সুক্ষ্ম, ভাগীরথির পশ্চিম পাড়ের দু:খ। ব্যাখ্যা: সিলেট চিটাগাং : হরিকেল, কুমিলস্না, নোয়াখালির : সমতট। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর : বঙ্গ । বগুড়, রংপুর, দিনাজপুর : পুণ্ড্রনগর বা মহাস্থানগড়। রাজশাহী জেলার উত্তর-পশ্চিমাংশ : বরেন্দ্র । নদীয়া, চাপাইনবানগঞ্জ, মালদহ, মুর্শিদবাদ: গৌড় (রাজধানী ছিল-কর্ণসুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ)। ভাগীরথির পশ্চিম পাড় : রাঢ বা সুক্ষ্ম (রাজধানী ছিল-কোটিবর্ষ, বর্তমান দিনাজপুরের বাণগ্রামে)।
ছন্দের ধাঁধা:
পাহাড় পুর: গান্ধেশ্বরীর মন্দির আর সত্যপীরের ভিটা/ রুম ছিল সব মিলে ১৭৭টা।
ধর্মপাল পাহাড়পুরে গড়েন এই মহল/ একটু দূরে এখানেই বিহার জগদ্দল!
গত সপ্তাহের ধাঁধার উত্তর:
মোঘল শাসনের ক্রম : বাবুরের হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে!
ব্যাখ্যা: মুঘল সামাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মুহাম্মদ বাবুর। তার পুত্র হুমাউন। এরপর বংশক্রমে দিল্লী শাসন করেন আকবর, জাহাঙ্গীর, সাজাহান, আওরঙ্গজেব। সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ।