এসএসসি (ভোক) পরীক্ষার প্রস্তুতি
ওয়াকিল আহাম্মেদ জুনিয়র ইনস্ট্রাকটর হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:২৭
প্রিয় শিক্ষার্থী , সুন্দর জীবন গড়তে মানুষ কত কিছুই না করে। শিক্ষার্থীদের বড় একটি অংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সৃজনশীল ও সময়পযোগী বিষয়ে পড়াশোনা করছে অর্থাত্ কর্মমুখি শিক্ষা নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি (ভোক) এর বিভিন্ন কর্মমুখি বিষয়ের মধ্যে তেমনি একটি বিষয় হচ্ছে “জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস”। এ বিভাগে কর্মমুখি শিক্ষার বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হবে।
এসএসসি(ভোক) পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আজ তোমাদের জন্য ‘ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য়পত্র)’ এর ‘ এসি জেনারেটর ’ অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হল।
১। প্রশ্ন : জেনারেটর কী ?
উত্তর : বৈদ্যুতিক জেনারেটর এমন একটি মেশিন যার সাহায্যে যান্ত্রি শক্তিকে বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করে।
২। প্রশ্ন : এসি জেনারেটর এর প্রধান অংশ কয়টি ও কী কী ?
উওর : দুইটি । যথা , ক) স্টেটর বা স্থির অংশ
খ) রোটর বা ঘুরন্ত অংশ।
৩। প্রশ্ন : প্রাইম মুভার কাকে বলে ?
উওর : যে যন্ত্র বা মেশিনের সাহায্যে এসি জেনারেটরের শ্যাফটকে ঘুরানো হয়, তাকে প্রাইম মুভার বলে।
৪। প্রশ্ন :এসি জেনারেটরে স্লিপ রিং- এর কাজ
কী ?
উত্তর : এসি জেনারেটর এর ফিল্ড কয়েলে ডিসি সাপ্লাই দেওয়ার জন্যই স্লিপ রিং ব্যবহার করা হয়।
৫। প্রশ্ন : এসি জেনারেটরের ইফিসিয়েন্সি বলতে কি বুঝ ?
উত্তর : এসি জেনারেটরের ইফিসিয়েন্সি বলতে এর উত্পাদিত শক্তি ও গৃহীত শক্তির অনুপাতকে বুঝায়।
উত্পাদিত শক্তি
অর্থাত্ , ইফিসিয়েন্সি = ------------------ x ১০০
গৃহীত শক্তি
৬। প্রশ্ন : এক্সাইটেশন বলতে কী বোঝ ?
উত্তর : জেনারেটরের ফিল্ডে প্রয়োজনীয় ফ্লাক্স উত্পাদনের জন্য এর ফিল্ড কয়েলে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় , তাকে ফিল্ড এক্সাইটেশন বলে।
৭। প্রশ্ন : এসি জেনারেটরে কী কী লস হয় ?
উওর : এসি জেনারেটরে লসসমূহ নিম্নরূপ :-
ক) মেকানিক্যাল লস বা যান্ত্রিক অপচয়।
খ) এক্সাইটারে পাওয়ার লস।
গ) আর্মেচার কোরে এডি কারেন্ট লস এবং হিসটারেসিস জনিত ।
ঘ) লোড দোওয়ার জন্য পাওয়ার লস।
কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮ anushilon.ittefaq10@gmail.com