চাঁদপুর সরকারি কলেজে সমাজকর্ম বিভাগের আয়োজনে সেমিনার

সমপ্রতি চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজনে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ‘সমাজকর্ম গবেষনা: উপাত্ত সংগ্রহ ও প্রতিবেদন উপস্থাপন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষনা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: নুরুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন। সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক ফয়জুর রহমান। উক্ত সেমিনারে চাঁদপুর সরকারী কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং সমাজকর্ম বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের অনার্স ও মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।