অবশেষে কমল টিকিটের দাম
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিটের দাম কমালো ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস ও টিকিটের স্বত্ব পাওয়া অ্যাকটিভ সার্ভিসেস। ঢাকায় বিপিএলের প্রথমপর্ব শেষে আজ মঙ্গলবার থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। খুলনার দর্শকরা ওয়েস্টার্ন ও ইস্টার্ন গ্যালারির জন্য টিকিট পাবেন ২০০ টাকা করে। এই ক্যাটাগরিতে আগের মূল্য ছিল ৩৫০ টাকা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাধারণ গ্যালারির জন্য দর্শকদের ২০০ টাকা করে টিকেট কিনতে হবে। এই ক্যাটাগরিতে আগের মূল্য ছিল ৩৫০ টাকা। আর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ ও উত্তর স্ট্যান্ডের জন্য দর্শকরা ৩০০ টাকা দিয়ে টিকিট কিনতে পারবেন। এই ক্যাটাগরিতে আগের মূল্য ছিল ৫০০ টাকা। মিরপুর স্টেডিয়ামে ইস্টার্ন গ্যালারি অর্থাত্ সাধারণ গ্যালারির জন্য দর্শকদের ২০০ টাকা দিয়ে টিকিট কিনতে পারবেন। এই ক্যাটাগরিতে আগের মূল্য ছিল ৩৫০ টাকা।
বিপিএলের প্রথম আসরেও শুরুতে চড়া দাম রাখা হলেও মাঠে দর্শক না আসায় শেষ পর্যন্ত টিকেটের দাম কমিয়েছিল টিকেটের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানটি। এবারো বিপিএলের শুরু থেকে অ্যাকটিভ সার্ভিসেস ও গেম অন স্পোর্টস টিকেটের চড়া মূল্য নির্ধারণ করে। কিন্তু উদ্বোধন অনুষ্ঠানসহ ঢাকার প্রথম পর্বের খেলাগুলোতে এক প্রকার গ্যালারি ফাঁঁকা থাকে। অবশেষে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেয় তারা। প্রাথমিকভাবে টিকেটের দাম সর্বনিম্ন ২৫০ টাকা করার প্রস্তাব করলেও গত রবিবার রাতে বিপিএল গভর্নিং কাউন্সিলর, অ্যাকটিভ সার্ভিসেস ও গেম অন যৌথ সভা করে টিকেটের দাম কমিয়ে শেষ পর্যন্ত ২০০ টাকা করা হয়। সাধারণ গ্যালারি ও দক্ষিণ এবং উত্তর গ্যালারি ছাড়া স্টেডিয়ামের বাকি ক্যাটাগরির মূল্য অপরিবর্তীত থাকবে।
টিকিটের নতুন দাম
শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
ওয়েস্টার্ন এবং ইস্টার্ন স্ট্যান্ড
আগের মূল্য বর্তমান মূল্য
৩৫০ ২০০
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
সাধারণ গ্যালারি
৩৫০ ২০০
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
দক্ষিণ ও উত্তর স্ট্যান্ড
৫০০ ৩০০
ইস্টার্ন স্ট্যান্ড
৩৫০ ২০০