রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিকুল বিশ্বাসকে (৪০) গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গত বুধবার দিনগত রাত ১২ টার দিকে সরিষা বাজারের পাশে এ ঘটনা ঘটে। পিকুল সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই এবং খামারডাঙ্গা গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে।
স্বজনরা জানান, পিকুল বুধবার দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় সরিষা বাজার থেকে একটু দূরে রাস্তায় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ মিঠাপুকুরে স্ত্রীর পরকীয়া ধরে ফেলায় স্বামীকে শ্বসরোধে হত্যা
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/নূহু