জাতীয় পার্টি (জেপি’র) স্বরূপকাঠি পৌর সম্মেলন

মো. ইয়াকুব আলীকে সভাপতি, মো. তুহিন আহসানকে সাধারণ সম্পাদক ও রতন কর্মকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে জেপি’র স্বরূপকাঠি পৌরসভা শাখার কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। রবিবার দলীয় কার্যালয়ে জেপি’র স্বরূপকাঠি পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ওই কমিটি গঠন করা হয়। পৌর জেপি নেতা মো. আব্দুল বারেক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন স্বরূপকাঠি উপজেলা জেপি’র আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম সাঈদ।