বগুড়ায় দুদক মহাপরিচালকের মতবিনিময়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আবু মোহাম্মদ মোস্তফা কামাল বগুড়া জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় করেছেন। রবিবার বগুড়া সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহীম। বক্তব্য রাখেন দুদকের পরিচালক আব্দুল বায়েছ মিয়া, উপ-পরিচালক কামরুল আহসান, বগুড়া কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ডাঃ মশিউর রহমান, সিএম ইদ্রিস। সভায় দুর্নীতির বিরুদ্ধে সকলকে শক্ত অবস্থান গ্রহণ করার পাশাপাশি ব্যাপক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।