বড়পুকুরিয়া তাপ বিদ্যুত্ কেন্দ্র
চাকরি স্থায়ীকরণের দাবিতে ১১ শ্রমিকের মানববন্ধন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০৩
দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্রে কর্মরত ১১ শ্রমিক তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে গত রবিবার বিদ্যুত্ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি পালনকারি শ্রমিকরা বলেন, গত বছরে ২৩০ জন শ্রমিকের চাকরি স্থায়ীকরণ করা হলেও রহস্যজনক কারণে ১১ জন শ্রমিকের চাকরি স্থায়ী করা হয়নি। তাপ বিদ্যুত্ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম বলেন, চাকরিবিধির শর্তপূরণ না হওয়ার কারণে ঐ ১১ জন শ্রমিকের চাকরি স্থায়ীকরণ করা যায়নি। তবে শর্তপূরণ হলেই তাদেরও চাকরি আগামীতে স্থায়ীকরণ করা হবে।