পিরোজপুরে স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় দুই তরুণের জেল
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০৫
সদর থানার বাদোখালী গ্রামে এক স্কুলছাত্রীকে অপহরণ করার চেষ্টার দায়ে এক কলেজ ছাত্রসহ দুই তরুণ বখাটেকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করেছে। গতকাল সোমবার বাদোখালী মোজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসার পথে মেহেদী হাসান (২১) ও সাইদুল ইসলাম (২২) নামে দুই বখাটে অপহরণের চেষ্টা করলে শিক্ষক ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ হয়। এ সময় পিরোজপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিউল ইসলাম সেখানে উপস্থিত হন। পুলিশের সহায়তায় উক্ত দুই ইভটিজারকে গ্রেফতার করে তাত্ক্ষণিকভাবে মেহেদীকে ছয় মাস ও সাইদুলকে একমাস করে কারাদণ্ড দেয়া হয়।