প্রাইম ব্যাংক ফুটবল
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:২৬
প্রাইম ব্যাংক যশোর জেলা ফুটবল লিগে গতকাল স্থানীয় আবাহনী ক্রীড়া চক্র ৩-১ গোলে বিপ্লব শহীদ স্মৃতি সংসদকে হারিয়েছে। প্রথমার্ধে মিন্টুর দেয়া দুই গোলে এগিয়ে ছিল আবাহনী। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়েছিলেন বিপ্লব শহীদ স্মৃতি সংসদের তৌহিদ। ম্যাচের শেষ দিকে আবাহনীর সোহেল গোল করেন। আজকের খেলাঃ টাউন ক্লাব ও রেলগেইট যুব সংঘ, আড়াইটা।
মাগুরায় জেলা ফুটবলে গতকাল ফিরোজের একমাত্র গোলে বেরুয়াল সুন্দরবন (১-০) হারিয়েছে উষা ক্রীড়াচক্রকে। আজ বেলা আড়াইটায় খেলবে জোকা খেলোয়াড় কল্যাণ সমিতি এবং মর্নিংসান স্পোর্টিং ক্লাব।
জামালপুরে অনুষ্ঠিত জেলা ফুটবলে কাছারিপাড়া একাদশ এবং শাহজালাল ক্রীড়াচক্র গোলশূন্য ড্র করেছে। আজ রেনেসাঁ ক্রীড়া সংঘ এবং কাছারিপাড়া স্পোর্টিং ক্লাব খেলবে, বেলা আড়াইটায়।