প্রথম বিভাগ সুপার লিগ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:২৬
প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগে গতকাল সোমবার জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও তাসিন-হাসিন ক্রিকেট একাডেমি। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইন্দিরা রোডের ২০৫ রানের জবাবে পারটেক্স ৬ উইকেটে জয় পায়।
দিনের অন্য ম্যাচে বিকেএসপি মাঠে তাসিন-হাসিন ক্রিকেট একাডেমি ২৭৯ রান তোলে। জবাবে বাংলাদেশ বয়েজ ক্লাব ২০৪ রানে অলআউট হয়ে যায়। ফলে তাসিন-হাসিন জয় পায় ৭৫ রানে।