ঢাবির জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইমদাদুল ইসলাম ও ভাষা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. হাবিবুর রহমান যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন।
যুগ্মভাবে রানার-আপ হয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র মাশকুরুল আলম ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র মো. ইমরান হোসেন সুমন।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আ ব ম ফারুকসহ আবাসিক শিক্ষক ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।