আজকের অনুষ্ঠান

মঙ্গলবার ব্র্যাক : নারী নির্যাতন বিষয়ে মতবিনিময় সভা, সকাল ১০ টা, ব্র্যাক সেন্টার মহাখালী। নাগরিক সংহতি :দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক পরামর্শ সভা, সকাল ১০টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন ভবন সেন্টারে। তৃণমূল ফোরাম: বিএনপি চেয়ারপার্সনসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি, সকাল ১০টা জাতীয় প্রেস ক্লাবের সামনে। আওয়ামী সমর্থক গোষ্ঠী: যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন, সকাল ১০টা জাতীয় প্রেস ক্লাবের সামনে। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী): মাওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকাল সাড়ে ৩টা, জাতীয় প্রেসক্লাব কনফারেন্স রুমে। দেশরত্ন পরিষদ: যুদ্ধাপরাধ বিষয়ক আলোচনা সভা, সকাল ১১টা মুক্তিযুুদ্ধ জাদুঘর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: পল্টনে শিশু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ, বেলা সাড়ে ১১টা, শান্তিনগর মোড়ে। সমুন্নয়: সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাত: বাজেট শুনানি, বেলা ১১টা, সিরডাপ অডিটোরিয়ামে।