ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাত মোকাবেলায় পিরোজপুরের মঠবাড়িয়া প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। এরই মধ্যে এই দুর্যোগের সম্ভাব্য আঘাত হানার বিষয়ে মেগাফোনে জনগণকে আগাম সতর্ক বার্তা দেওয়া হচ্ছে।
উপজেলার ঝুঁকিপূর্ণ হিসেবে তুষখালী, বড়মাছুয়া, আমড়াগাছিয়া, সাপলেজা, বেতমোড় ইউনিয়নে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এসব এলাকায় সব ধরণের প্রস্ততি নিয়ে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার জিএম সরফরাজের সভাপতিত্বে ফায়ার সার্ভিস প্রতিনিধি, ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ইউনিট টিম লিডার ও ইউপি চেয়ারম্যান ও সদস্যগণদের নিয়ে আগাম প্রস্ততি সভা করেন। সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ আক্কেলপুরে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
উপজেলার ৫৫টি সরকারি সাইক্লোন সেন্টার এবং বেসরকারি পর্যায়ের আশ্রয় কেন্দ্র হিসেবে স্কুল ,কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, দুর্যোগ কবলিত জনগণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপজেলায় সিপিপির মোট ১২৭৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তত রয়েছেন।
ইত্তেফাক/নূহু