রিকশা চলছে লাইসেন্স ছাড়াই

প্রায় এক লাখ রিকশা চট্টগ্রামে বর্তমানে লাইসেন্স ছাড়াই চলছে। বিআরটিএ, (সিএমপি) ট্রাফিক বিভাগ, সিটি কর্পোরেশন কার দায়িত্ব তদারকি করার? রিচার্জব্যাল ইলেকট্রিক ব্যাটারি মোটর চালিত সবুজ/হলুদ রঙের এই রিকশাগুলো চলছে চট্টগ্রাম মহানগরীতে প্রশাসনের নাকের ডগা দিয়ে। কিছু রিকশা মোটর/ব্যাটারিগুলো ঢেকে রাখে যাতে দেখা না যায়। বর্তমানে সিসিসির নতুন লাইসেন্স ইস্যু একরকম বন্ধ। কিন্তু থেমে নেই লাইসেন্সবিহীন রিকশার সংখ্যা। এতে সিসিসি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে অবৈধ রিকশা বাড়লেও কমেনি সাধারণ যাত্রীদের দুর্ভোগ। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ছবি ও লেখা: শোভন দাশ বাবু, চট্টগ্রাম