ইসলামিক ফাইন্যান্সের
নতুন চেয়ারম্যান হলেন
হোসাইন মাহমুদ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২২:০৬
ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান হলেন হোসাইন মাহমুদ। সম্প্রতি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. (আইএফআই এল)-এর প্রধান কার্যালয়ে ১৪৫তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে হোসাইন মাহমুদ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. (আইএফআই এল)-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান, আফজালুর রহমান ও মো. ফজলুল হক ভাইস চেয়ারম্যান এবং এসএম বখতিয়ার আলম নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। হোসাইন মাহমুদ দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। আফজালুর রহমান ইঞ্জিনিয়ার, মোঃ ফজলুল হক একজন শিল্পপতি, এসএম বখতিয়ার আলম দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্পপতি। -প্রেস বিজ্ঞপ্তি