কক্সবাজার জামায়াত নেতা শাহজালালের জামিন ও রিমান্ড না-মঞ্জুর
কক্সবাজার প্রতিনিধি ও উখিয়া সংবাদদাতা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২২:২৪
উখিয়ার বৌদ্ধবিহারে সহিংসতার মামলায় গ্রেফতারকৃত উখিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা নায়েবে আমীর এডভোকেট শাহজালাল চৌধুরীকে একটি মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। তবে আরেকটি মামলায় জামিন ও রিমান্ড কোনটি মঞ্জুর করেনি। এই মামলার অধিকতর শুনানির দিন ধার্য করা হয়েছে ২৩ জানুয়ারি। সোমবার কক্সবাজারস্থ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে এডভোকেট শাহজালাল চৌধুরীকে হাজির করা হয়। উখিয়ার বৌদ্ধবিহার সহিংসতার দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছিল পুলিশ। মামলা দুইটিতে পুলিশ ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানায়।