বিএনপির ১৩ নেতার জামিন না-মঞ্জুর
আজ কুষ্টিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২২:২৮
কুষ্টিয়ায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় গতকাল সোমবার জেলা বিএনপির ১৩ নেতার জামিন না-মঞ্জুর করে তাদেরকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুল ইসলাম ওই আদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর পরই শত শত দলীয় নেতা-কর্মী আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে এবং তাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির ডাকে আজ কুষ্টিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। এদিকে হরতালের সমর্থনে শহরে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু ও এমএ শামীম আরজু হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।