গোপালগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মামলা দায়ের

গোপালগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার শিকার ওই ছাত্রী বাদি হয়ে গত রবিবার অভিযুক্ত বৃদ্ধ আবু তালেব মোল্ল¬াকে আসামি করে মামলাটি দায়ের করে। অভিযুক্ত আবু তালেব মোল্ল¬াকে গতকাল টুঙ্গিপাড়া থানা পুলিশ গ্রেফতার করে। টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামে গত শুক্রবার রাতে এ ধষর্ণের চেষ্টার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনাটি গোপন রাখতে ও ধামাচাপা দিতে গত শনিবার গভীর রাতে চর কুশলী গ্রামের মোকছেদ আলীর বাড়িতে সালিশ হয়। সালিশে আবু তালেব মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করলে মাতবররা তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।