কর্মমুখি শিক্ষা
এসএসসি (ভোক) পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ১৮:২৫
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস
ওয়াকিল আহাম্মেদ
জুনিয়র ইনস্ট্রাকটর
হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
প্রিয় শিক্ষার্থী , সুন্দর জীবন গড়তে মানুষ কত কিছুই না করে। শিক্ষার্থীদের বড় একটি অংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সৃজনশীল ও সময়োপযোগী বিষয়ে পড়াশোনা করছে অর্থাত্ কর্মমুখি শিক্ষা নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি (ভোক) এর বিভিন্ন কর্মমুখি বিষয়ের মধ্যে তেমনি একটি বিষয় হচ্ছে “জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস”। এ বিভাগে কর্মমুখি শিক্ষার বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা, পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হবে।
এসএসসি(ভোক) পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আজ তোমাদের জন্য ‘ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য় পত্র)’ এর ‘ এসি জেনারেটর ’ অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উওরসহ আলোচনা করা হল।
গতকালের পর
৮। প্রশ্ন : মৌলিক এসি জেনারেটরের কার্যপদ্ধতি বর্ণনা কর।
উত্তর : নিম্নে একটি মৌলিক এসি জেনারেটর এর কার্যপদ্ধতি বর্ণনা করা হল যার ফিল্ড স্থির এবং আর্মেচার ঘুরে ঃ-
মনে করি, ‘কখগঘ’ এক কয়েল বিশিষ্ট আর্মেচারটি প্রথমে এমন অবস্থানে আছে যে. এর দুইটি কন্ডাক্টর পোল দুটির মাঝামাঝি স্থানে অবস্থান করছে. কখ উপরে এবং গঘ নিচে। এখানে লোড হিসাবে একটি রেজিস্ট্যোন্স AB দেখানো হয়েছে।
এই অবস্থান হতে আর্মেচারটি ডানাবর্তে ঘুরতে আরম্ভ করলে তার কখ কন্ডাক্টরে কারেন্টের দিক ‘ক’ হতে ‘খ’ এবং গঘ কন্ডাক্টরে কারেন্টের দিক ‘গ’ হতে
চিত্র: এসি জেনারেটর
‘ঘ’ এর দিকে হয়। ফলে সমস্ত কয়েলে কারেন্টের দিক ‘গঘকখ’ এবং লোডে কারেন্টের দিক A হতে B এর দিকে হবে। অর্ধ ঘূর্ণন পরে ‘কখ’ কন্ডাক্টর নিচে এবং ‘গঘ’ কন্ডাক্টর উপরে অবস্থান করবে। ফলে ‘কখ’ কন্ডাক্টরে কারেন্টের দিক হবে ‘খ’ থেকে ‘ক’ এর দিকে এবং ‘গঘ’ কন্ডাক্টরে কারেন্টের দিক হবে ‘ঘ’ থেকে ‘গ’ এর দিকে। অর্থাত্ সমস্ত কয়েলে কারেন্টের দিক হবে ‘খকঘগ’ এবং লোডে কারেন্টের দিক হবে B থেকে A দিকে।
জেনারেটরে যে ভোল্টেজ উত্পন্ন হয় তার কারেন্টের দিক অর্ধঘূর্ণন পরপর বিপরীতমুখী হয় এবং এর ফলে লোডের মধ্য দিয়েও কারেন্ট প্রবাহের দিক নির্দিষ্ট সময় পরপর বিপরীতমুখী হয়। সুতরাং এটা এসি উত্পন্ন করে।
কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮ anushilon.ittefaq10@gmail.com