ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম কুলসুমা বেগম (২)। বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে পারুল বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। কুলসুমার পিতা দির্ঘদিন ধরে পারুল বেগমের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

নিহতের পিতা বাচ্চু মিয়া বলেন, ‘বুধবার বিকাল ৪টার দিকে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজার পর  হঠাৎ পুকুরে তার লাশ দেখতে পাওয়া যায়।’

আরও পড়ুনঃ তীব্র পানি সংকটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া

ওসমানীনগর থানার এস আই আতিকুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু