আজকের রাশিফল

আজ ১০ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১০ বরিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও বুধ। আপনার শুভসংখ্যা ৪ ও ৫। শুভবার:রবি ও বুধবার। শুভরত্ন:চুনী ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: বুদ্ধি ও প্রতিভাদীপ্ত। আপনি সব বিষয়ই সহজে বুঝতে পারেন। সহজেই যে কারো অভিপ্রায়ের মর্মমূলে প্রবেশ করতে পারেন। আপনার চিন্তাধারায় মৌলিকত্ব রয়েছে। সে সাথে আপনি উচ্চাভিলাষী। নিজের মতের পক্ষে একা দাঁড়াতেও আপনার কুণ্ঠা নেই। মুক্তির জন্য, শান্তির জন্য, প্রগতির জন্য কাজ করতে আপনার উত্সাহের অন্ত নেই। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: নেতাজী সুভাষ বসু, চিত্রপরিচালক সার্জেই আইসেনস্টেইন, চিত্রনায়ক রাজ্জাক, এডওয়ার্ড মনে, রমেশ সিপ্পি, গোলাম তাহাবুর, জাঁমরো, রাসায়নিক হারমেন ডেইলস। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ মাতা বা মাতৃস্থানীয় কেউ অসুস্থ হতে পারেন। কোন বন্ধুর সহযোগিতার আশা না করাই ভাল। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মস্থলে কোন পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। কোন রাজনৈতিক ব্যাপারে নিজেকে না জড়ালেই ভাল করবেন। জনসম্পৃক্ত কাজে সতর্ক সিদ্ধান্ত নিন। আজ ভাল কোন সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অংশীদারী ব্যবসা ভাল যাবে। পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সকল ব্যাপারে মিত্যব্যয়ি হওয়ার চেষ্টা করুন। নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আজ আরাম-আয়েশের প্রতি মনযোগ না দিলেই ভাল করবেন। শারীরিক ও মানসিক প্ররিশ্রম বৃদ্ধি পাবে। বিশ্বস্ত কেউ আজ আপনাকে ঠকাতে পারে। ব্যবসায়িক দিক ভাল যাবে না। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। ঝুঁকিপূর্ণ কাজে হাত না দিলেই ভাল করবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। সঙ্গত আচরণে লাভবান হতে পারেন। আজ কারো মনে কষ্ট না দিলেই ভাল করবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোন বন্ধু বা আত্মীয়র সহযোগিতা পাবেন। ঠিকাদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। কারো সহযোগিতায় নতুন কোন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। শরীর মোটামুটি ভাল থাকবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। রোমান্টিক যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে। অপ্রীতিকর পরিস্থিতিতে নিজেকে সংযত রাখুন। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। অহেতুক কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। শরীর খুব একটা ভাল যাবে না। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ঠিকাদারী ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ সতর্কতা অবম্বলন করুন। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। ভাল কোন সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভাল যাবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ চাকরির ইন্টারভিউতে সাফলতা পেতে পারেন। বেকারদের কর্মপ্রচেষ্টায় সাফল্য আসতে পারে। সৃজনশীল কাজে সুনাম বৃদ্ধি পাবে। শিল্পীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। আর্থিক দিক ভাল যেতে পারে। শরীর খুব একটা ভাল যাবে না। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ চাকরি প্রার্থীদের জন্য দিনটি শুভ। হঠাত্ কোন সুযোগ পেতে পারেন। পারিবারিক কাজকর্মে অগ্রগতি হবে। দৈনন্দিন কাজে সাফল্য পাবেন। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। অহেতুক কোনো বিবাদ সৃষ্টি হতে পারে। ফলে বন্ধুত্ব নষ্ট হওয়ার আশংকা আছে। অবহেলার জন্য কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। অতএব সতর্ক থাকুন। প্রবাস আনন্দদায়ক হবে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় সাফল্য আসতে পারে। তবে প্রস্তুতিতে অবহেলা করবেন না। কোনো আপনজনের অশুভ সংবাদ পেতে পারেন। মন দুশ্চিন্তা বা শোকগ্রস্ত হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।