ছোটমণিদের সন্দেশ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ১৮:৫৯
আঞ্চলিক ছড়া সম্মেলন
আগামী শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে আঞ্চলিক ছড়া সম্মেলন সম্মাননা ও শহীদ নজরুল ছড়া পদক প্রদান করা হবে। অনুষ্ঠানের আয়োজন করবে কিশোরগঞ্জ ছড়াকার সংসদ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এটিএম নিজাম, অধ্যক্ষ প্রিন্স রফিক খান ও আবুল হাশেম ভূঁইয়া।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অংশ নেবেন: আখতার হুসেন, খায়রুল আলম সবুজ, তপংকর চক্রবর্তী, লুত্ফর রহমান রিটন, আমীরুল ইসলাম, আহমদ মাযহার, আলম তালুকদার, মালেক মাহমুদ, আব্দুল আজিজ, সিকদার আবুল বাসার, আবুল হোসেন আজাদ, চন্দনকৃষ্ণ পাল, ইউসুফ আলী এটম, নজরুল ইসলাম শান্তু, জাহাঙ্গীর ডালিম, বেণী মাধব সরকার, তপন বাগচী, ফারুক হোসেন, আলী হাবিব, র ম পাশা, উত্পল কান্তি বড়ুয়া, এম আর মঞ্জু, লোকমান আহম্মদ আপন, গোলাম নবী পান্না, তৌহিদুল ইসলাম কনক, কাদের বাবু, আবেদীন জনী, মাসুম হাবীব, রাশেদ রউফ, মিলন সব্যসাচী, রানা জামান, মানিক মোহাম্মদ রাজ্জাক, জসীম মেহবুব এবং ২৪ জেলার ছড়াকারবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন: বিশিষ্ট ছড়া লেখক জাহাঙ্গীর আলম জাহান।
মৌমির সাফল্য
কচি-কাঁচার আসরের সদস্য বোন তাবাসসুম জাহান মৌমি ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মূল ভিকারুন নিসা নূন স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মৌমির সদস্য নম্বর-৩১৪৭। সে আসরের নিয়মিত পাঠক এবং ছবি আঁকা তার শখ। মৌমির বাবার নাম মো. আবদুর রাজ্জাক মোল্লা ও মায়ের নাম জেসমীন আক্তার। মৌমি সকলের দোয়া প্রার্থী।
খুশবুর সাফল্য
কচি-কাঁচার আসরের বোন খুশবু খন্দকার, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। খুশবু খন্দকার কচি-কাঁচার আসরে নিয়মিত লিখে থাকে এবং তার সদস্য নম্বর: ১৯২৫, তার বাবার নাম কবি মনজু খন্দকার ও মায়ের নাম নাসিমা আক্তার। খুশবু সকলের কাছে দোয়া চেয়েছে।