দুইশ’ কোটির বৃত্তে ডিএসই’র লেনদেন

দুইশ’ কোটি টাকার বৃত্তে আটকে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। গত ১৬ দিন ধরে ডিএসইতে লেনদেন হয়েছে দুইশ’ কোটি টাকার নিচে। গতকাল সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বাড়লেও লেনদেন হয়েছে দেড়শ’ কোটি টাকা। এতে বাজারে লেনদেনের খড়া স্পষ্ট হয়ে উঠেছে। যা বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন বাজারে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৫১ কোটি ৩৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭৮ টির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। ডিএসইতে গতকাল ২৬৫ টি কোমপানির ৫ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৩৭০ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো- ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, পূবালী ব্যাংক, ইউনিক হোটেল, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, সোশাল ইসলামী ব্যাংক, এসিআই ফরমুলেশন ও আর এন স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- এসিআই, অগ্নি সিস্টেম, এসিআই ফরমুলেশন, এ্যাপেক্স ট্যানারি, রিলায়েন্স ফার্স্ট, মুন্নু সিরামিক, আরএকে সিরামিকস, এ্যাপেক্স ফুড, এস আলম ক্রেস্ট ও প্রগতি লাইফ ইন্সুরেন্স। দর কমার শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এনটিসি, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইসলামিক, প্রাইম ফার্স্ট আইসিবিএ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, শ্যামপুর সুগার, এল আর গে¬াবাল মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮ লাখ ৯১ হাজার ৯৭৬ টাকা। লেনদেনকৃত ১৭০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত ছিল ১৯টি শেয়ারের দর।