ইউনিক সিমেন্ট ও স্কাই
ডিস্ট্রিবিউশনের
পুনর্মিলনী
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
মেঘনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউনিক সিমেন্টকে নতুন বছরে নতুন আঙ্গিকে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ডিস্ট্রিবিউটরদের নিয়ে প্রীতি নৈশভোজ ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। সম্প্রতি একটি কমিউনিটি সেন্টারে ইউনিক সিমেন্ট ও স্কাই ডিস্ট্রিবিউশন লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্কাই ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান মাসুম শেখ-এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার আতাউর রহমান রিফাত, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রওশন আলম, মেঘনা গ্রুপের সিএফও ওয়াসিম রায়, স্কাই ডিস্ট্রিবিউশনের পরিচালক সিরাজুল ইসলাম মল্লিক ও সিমেন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লায়ন মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। — প্রেস বিজ্ঞপ্তি