রাজস্ব আদায় বাড়াতে মাঠ
পর্যায়ে তদারকি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
রাজস্ব আদায় বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকির উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন কমিশনারেট থেকে কমিশনারগণ মাঠ পর্যায়ে পরিদর্শনে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আজ বুধবার নবসৃষ্ট কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার নবনিযুক্ত কমিশনার গোলাম মো. মুনীর নোয়াখালী অঞ্চলে নবসৃষ্ট কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট পরিদর্শনে আসছেন।
কাস্টমস্ নোয়াখালী বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী এ প্রসঙ্গে জানান, দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিশনারের এটাই প্রথম নোয়াখালী সফর। উক্ত সফরে তিনি কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট, নোয়াখালী বিভাগ এবং এর অধীনস্থ সার্কেলসমূহের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও তিনি স্থানীয় গ্লোব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং আল-আমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর রাজস্ব আদায় সম্পর্কিত বিষয়ে সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করবেন। এ সফরকে সফল করতে ইতিমধে¨ mKj cÖ¯‘wZ m¤úbœ n‡q‡Q e‡jI mswkøó m~‡Î Rvbv †M‡Q|